জ্বলে উঠল প্রজেক্টরের নীলচে আলো, রুপালি পর্দায় ভেসে উঠল একাত্তরের উত্তাল দিনগুলো। এক মায়ের আত্মত্যাগ আর বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা বাংলার মাটি। মন্ত্রমুগ্ধের মতো সেই দৃশ্যে চোখ আটকে ছিল একদল শিশুর, যাদের কাছে মুক্তিযুদ্ধ শুধুই পাঠ্যবইয়ের অক্ষরমাত্র।মহান মুক্তিযুদ্ধের সেই অবিনাশী চেতনা আর ত্যাগের গল্প নতুন প্রজন্মের হৃদয়ে ছড়িয়ে দিতে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে নোয়াখালী বন্ধুসভা।
৩০ অক্টোবর নোয়াখালীর বার্লিংটন মোড়ে ইয়ুথ ভলান্টিয়ার একাডেমিতে এটি অনুষ্ঠিত হয়।বন্ধুরা জানান, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে এগিয়ে চলেছে প্রথম আলো বন্ধুসভা।
যাঁদের অসীম সাহস ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, তাঁদের স্মরণ করা এবং সেই ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।’নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী।অনুষ্ঠানে নোয়াখালী বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি ইয়ুথ ভলান্টিয়ার একাডেমির তরুণ সদস্য এবং প্রতিষ্ঠানটির ‘১০০ টাকায় শিক্ষা’ প্রকল্পের সুবিধাভোগী শিশুরা অংশ নেয়।আয়োজনে প্রদর্শিত হয় প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’।
সূত্র: প্রথম আলো