গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, তা বর্তমানে একধরনের সাময়িক বিরতিতে রয়েছে, তবে শেষ হয়ে যায়নি। বড় ধরনের সামরিক অভিযান থমকে আছে, কূটনৈতিক আলোচনা স্তব্ধ হয়ে আছে এবং উভয় পক্ষই পরবর্তী ধাপের সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন এই যুদ্ধ আবারও শুরু হতে যাচ্ছে, তা বুঝতে হলে যুদ্ধ শুরু করা দুই সরকারের আসল উদ্দেশ্য জানা প্রয়োজন। তাদের কেউই শান্তি চায় না।
ইসরায়েলের নেতৃত্ব চায় মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে, আর যুক্তরাষ্ট্র চায় বিশ্বে তাদের আধিপত্য বজায় রাখতে। কেবল এই লক্ষ্যগুলোর কথা উল্লেখ করাটাই প্রমাণ করে যে উভয় সরকারই মোহ বা বিভ্রান্তির জগতে বসবাস করছে।ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই ধারণায় আচ্ছন্ন যে ইসরায়েলের টিকে থাকা নির্ভর করছে আরব বিশ্বের ওপর তাদের সামরিক শ্রেষ্ঠত্ব স্থাপন ও ফিলিস্তিনি জনগণকে স্থায়ীভাবে দমন করা বা নির্মূল করার ওপর।
এই বিশ্বাসটি একধরনের সম্মিলিত উন্মাদনা ছাড়া কিছুই নয়, অথচ এই নীতিই বর্তমানে ইসরায়েলের রাষ্ট্র পরিচালনাকে নিয়ন্ত্রণ করছে।
সূত্র: প্রথম আলো