হাতে কিছু টাকা জমেছে। সেই টাকা কোথায় বিনিয়োগ করবেন—জমি কিনবেন, ব্যাংকে রাখবেন, সঞ্চয়পত্র কিনবেন, নাকি শেয়ারবাজারে বিনিয়োগ করবেন? এ নিয়ে দ্বিধায় থাকেন অনেকেই। কেননা বিনিয়োগের ক্ষেত্রে শুধু মুনাফা নয়, অর্থের নিরাপত্তা, ঝুঁকি ও প্রয়োজনের সময় টাকা তুলে নেওয়ার সুযোগও বিবেচনায় রাখতে হয়।
বিশেষ করে মূল্যস্ফীতির কারণে সঞ্চয়ের প্রকৃত মূল্য কমে যাওয়ার আশঙ্কা থাকায় বিনিয়োগের সিদ্ধান্ত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।শিল্পপতি ও বড় ব্যবসায়ীদের বিনিয়োগের সুযোগ তুলনামূলক বেশি। তাঁরা ব্যবসা সম্প্রসারণ, কারখানা স্থাপন কিংবা জমি কেনার মতো খাতে অর্থ বিনিয়োগ করতে পারেন। প্রয়োজনে ব্যাংকঋণও নিতে পারেন। কিন্তু সাধারণ চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী কিংবা অবসরজীবনে যাঁরা কিছু অর্থ জমিয়েছেন, তাঁদের জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।
সীমিত সঞ্চয় নিরাপদ রাখা এবং তা থেকে আয় পাওয়ার পাশাপাশি ভবিষ্যতের প্রয়োজনও বিবেচনা করতে হয়।বাংলাদেশে বিনিয়োগের প্রচলিত মাধ্যমগুলোর মধ্যে আছে ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়, শেয়ারবাজার ও জমি।
সূত্র: প্রথম আলো