রাজনৈতিক মতাদর্শ কিংবা জন্মভূমি—যেটিই হোক না কেন, সব অভিবাসীরই আমেরিকার রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত। যাঁরা ভোট দেওয়ার যোগ্য, তাঁদের সবার উচিত ভোটার হিসেবে নিবন্ধন করা এবং এ বছরের নভেম্বর মাসে নিজেদের পছন্দের প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়া।
বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় হিসেবে আমাদের নিজেদের সৌভাগ্যবান মনে করা উচিত যে আমরা এমন একটি দেশে বসবাস করছি, যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ ও উন্নত গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে এবং যেখানে আমরা ভয়ভীতি বা হুমকির শিকার না হয়েই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি।বিষয়টি অত্যন্ত পরিহাসের যে আমরা অনেক সময় এই সুযোগের গুরুত্ব উপলব্ধি করতে ব্যর্থ হই এবং আমেরিকায় আমাদের প্রয়োগযোগ্য এই অমূল্য অধিকারের যথাযথ মূল্য দিতে ভুলে যাই।
বিশ্বের অনেক দেশে ভোটাধিকার প্রয়োগ করতে হলে মানুষকে নির্দিষ্ট সামাজিক-রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সুবিধা বা অবস্থানের ওপর নির্ভর করতে হয়।
সূত্র: প্রথম আলো