১৯৭১ সালের কথা। আন্তর্জাতিক মুদ্রাব্যবস্থা যখন একেবারে ভেঙে পড়ার মুখে, তখন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জন কনেলি ইউরোপের উদ্বিগ্ন অর্থমন্ত্রীদের উদ্দেশে একটি বিখ্যাত কথা বলেছিলেন: ডলার ‘আমাদের মুদ্রা, কিন্তু সমস্যাটা আপনাদের’। ১৯৪৪ সালে ব্রেটন উডস চুক্তির মাধ্যমে ডলার আন্তর্জাতিক ব্যবস্থার অফিশিয়াল রিজার্ভ কারেন্সি হিসেবে স্বীকৃতি পায়।
এর ফলে চুক্তিতে সই করা দেশগুলো যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির খেয়ালখুশির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। এমনকি ব্রেটন উডস ব্যবস্থার পতন ঘটার পর এবং বিশ্বের বহু মুদ্রা মুক্ত ভাসমান (ফ্রি-ফ্লোটিং) হওয়া সত্ত্বেও ডলারের আধিপত্য থেকে যায়।ওয়াশিংটন কোনো একদিন ডলারকে চীনের জন্য ‘সমস্যা’ বানিয়ে তুলতে পারে—এমন আশঙ্কার মুখোমুখি হয়ে বেইজিং এখন নিজস্ব সমাধানের পথ তৈরি করছে।
২০২৪ সালের জানুয়ারিতে এক ভাষণে চীনা নেতা সি চিন পিং চীনকে একটি ‘শীর্ষস্থানীয় আর্থিক শক্তিতে’ রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।
সূত্র: প্রথম আলো