এবারের এইচএসসি পরীক্ষার ফল শুধু বিপর্যয় নয়, আমাদের শিক্ষাব্যবস্থার গভীর অসুখকে আবারও সামনে নিয়ে এসেছে। প্রায় অর্ধেক শিক্ষার্থী অকৃতকার্য থাকার অর্থ হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক আসন শূন্য পড়ে থাকবে। আমরা মনে করি, গত কয়েক দশকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং কিছু গোষ্ঠীর মুনাফার স্বার্থে শিক্ষা খাতে বিনিয়োগের নামে অবকাঠামো তৈরি করা হয়েছে, তারই প্রতিফল এই ফলাফল।
কেননা, শিক্ষার্থীদের বিপরীতে পর্যাপ্তসংখ্যক যোগ্য ও মেধাবী শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কখনোই সম্ভব নয়।প্রথম আলোর খবর জানাচ্ছে, এবারে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এই ফলাফল ২২ বছরের মধ্যে সর্বনিম্ন। ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও গত বছরের তুলনায় এবার বড় ধাক্কা এসেছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৩৫ হাজার ৯৪৮ জন, গতবারের তুলনায় ২৭ হাজার কম।
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও এবার বেড়েছে।এবারের ফল বিপর্যয়ের বড় কারণ হলো ইংরেজি ও আইসিটি বিষয়ে খারাপ ফল।
সূত্র: প্রথম আলো