রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ–সংঘর্ষের পর আজ সোমবার সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গতকালের ঘটনায় বিভিন্ন স্থান থেকে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকাল সাড়ে ১০টা পর্যন্ত মিরপুরে নতুন করে পোশাকশ্রমিকদের কোনো বিক্ষোভ হয়নি।
তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের দাঙ্গা দমনের যান, জলকামানসহ বিভিন্ন যানবাহন এনে রাখা হয়েছে।সকাল থেকে মিরপুর-১০ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন পুলিশ সদস্যরা।
তাঁরা যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি আছেন।মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১মিরপুর-১০ নম্বরে পুলিশের জলকামান মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
সূত্র: প্রথম আলো