শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের উপহার দিলেন নির্মাতারা। মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার গানে আবারও জুটি বেঁধেছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। পর্দায় তাঁদের প্রেমের রসায়ন যেমন দেখা গেছে, তেমনি গানের দৃশ্যজুড়ে রয়েছে রক্তপাত, খুন আর প্রতিশোধের ইঙ্গিত। সব মিলিয়ে রোমান্টিক আবহের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ংকর গল্পের আভাস। প্রেমিক নাকি খুনি?
গানের শুরুতে দেখা যায়, কালো পোশাক পরা শাহরুখ হাতে বন্দুক নিয়ে একটি দ্বীপে হেঁটে যাচ্ছেন। নিজেকে তিনি খুনি নয়, প্রেমিক হিসেবে পরিচয় দেন। কিন্তু পরের দৃশ্যগুলোয় স্পষ্ট হয়, প্রেমের পাশাপাশি অপরাধজগতের সঙ্গেও তাঁর গভীর যোগাযোগ রয়েছে। আর এসব কর্মকাণ্ডের কিছুই জানেন না দীপিকা। গানের প্রথম ৩০ সেকেন্ডের মধ্যেই দেখা যায়, গাড়ির বনেট থেকে একগুচ্ছ গোলাপ নিতে যাচ্ছেন শাহরুখ। ফুলের পাশেই পড়ে আছেন তাঁর অপহরণ করা এক ব্যক্তি।
হাত-পা বাঁধা, মুখে কাপড় গোঁজা।
সূত্র: প্রথম আলো