রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠের অস্থায়ী স্থাপনা ভাঙচুর করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।শেরেবাংলা নগরের এই মাঠে এশিয়া আন্তর্জাতিক মেলার জন্য অস্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল। শিক্ষার্থীরা বলছেন, মাঠটিতে সচিবালয় স্থাপন করতে দেওয়া হবে না। এ ছাড়া কোনো ধরনের মেলার কার্যক্রমও মাঠে পরিচালনা করা যাবে না।
মাঠটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকাজে ব্যবহারের জন্য ফিরিয়ে দিতে হবে।পুরোনো বাণিজ্য মেলার মাঠের দিকে ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে আজ সোমবার দুপুর ১২টার দিকে শেকৃবির ক্যাম্পাস থেকে দেড় শতাধিক শিক্ষার্থীর একটি দল দুটি ট্রাক্টর নিয়ে বেরিয়ে আসে।
এরপর তারা ‘আমলা–সচিব বাইরে যাক, আমার ক্যাম্পাস আমার থাক’, ‘জ্বালো-জ্বালো, আগুন জ্বালো’ প্রভৃতি স্লোগান দিয়ে মাঠে প্রবেশ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ঢুকে শিক্ষার্থীরা মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনায় ভাঙচুর শুরু করেন।
সূত্র: প্রথম আলো