কাচের ঘরে রঙিন মাছের ছোটাছুটি। কোথাও মাথায় ঝুঁটি, কোথাও চোখের পাশে বেলুন। পানির নিচে সাজানো বাগান, এমনকি কাচের পাত্রে এক টুকরা অরণ্য। এসব নিয়েই রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বসেছিল তিন দিনের ‘অ্যাকুয়ারিয়াম ফিশ ফেয়ার ২০২৬’। ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত মেলায় ৪৫টির বেশি স্টলে ছিল রঙিন মাছ, জলজ উদ্ভিদ, অ্যাকুয়ারিয়াম ও সাজসজ্জার নানা উপকরণ। শুক্রবার বিকেলে মেলা ঘুরে দেখা গেল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
কেউ মাছের ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, কেউ আবার ভিডিও কলে প্রিয়জনকে দেখাচ্ছেন রঙিন মাছের দুনিয়া। মেলায় ঘুরে দেখা বিচিত্র সব আয়োজনের কিছু ঝলক থাকল এখানেকত রঙের কত মাছ গাপ্পি, বেলুন মলি, ব্ল্যাক মলি, ব্লু পান্ডা, অ্যাভাটার, গোল্ডফিশ, সিকলিড, টেট্রা, অ্যাঞ্জেলফিশ, ফ্লাওয়ার হর্ন, পার্ল গোরামি থেকে শুরু করে নানা জাতের নানা রঙের বেটা বা ফাইটার মাছ। সঙ্গে ছিল রঙিন চিংড়ি, ক্রেফিশ ও লোনাপানির ক্লাউনফিশ।
নাম না–জানা আরও কত মাছ যে ছিল মেলায়!মাথায় ঝুঁটি নিয়ে ফ্লাওয়ার হর্নমাথায় বিশাল ঝুঁটির মতো উঁচু অংশ।
সূত্র: প্রথম আলো