আইএসটিকিউবি জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ বিএসটিবি প্রতিনিধিদল; ১০ হাজার সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য এবং এসকিউএটি বাংলাদেশে বিশ্বনেতাদের আমন্ত্রণ।পর্তুগালে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ড (আইএসটিকিউবি)-এর জেনারেল অ্যাসেম্বলি ২০২৬-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ড (বিএসটিবি) প্রতিনিধিদল।
বিএসটিবি প্রেসিডেন্ট এম নুরুজ্জামানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি ও টেস্টিং খাতের অগ্রগতি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈশ্বিক কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরা হয়।সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ১০ হাজার আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার কোয়ালিটি ও টেস্ট ইঞ্জিনিয়ার তৈরি ও কর্মসংস্থানের লক্ষ্য তুলে ধরা হয়।
এ উদ্যোগে আইএসটিকিউবির আন্তর্জাতিক নেটওয়ার্ক, সার্টিফিকেশন ও দক্ষতা উন্নয়ন সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।বাংলাদেশে এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
সূত্র: প্রথম আলো