ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।এ নিয়ে মামলাটিতে অধিকতর তদন্ত প্রতিবেদন জমার জন্য ২১ বার সময় পেল তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অর্থাৎ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ২১ বার পেছাল।ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমার সময় আবার পেছালআজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত নতুন তারিখ ঘোষণা করেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক ছিলেন।
সূত্র: প্রথম আলো