কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে ১২টি দোকানঘর ভাঙচুর–লুটপাটের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যেতে চাইলে ভুক্তভোগীদের বাড়িঘর অবরুদ্ধ করে রাখা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযুক্ত সোনা মহলদার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই সম্পত্তি কবরস্থানের। তাঁরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমিটি ভোগদখল করে আসছেন। এ কারণে কবরস্থানের সদস্যসহ তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ ক্ষুব্ধ হয়ে তাঁদের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার সময় তিনি সংসদ সদস্যের বাসায় ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাটখোলাপাড়া এলাকার মৃত খলিল দফাদারের ছয় ছেলে দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন।
সম্প্রতি তাঁদের মধ্যে সুনারুল দফাদার ও শওকত দফাদার দেশে ফেরেন।
সূত্র: প্রথম আলো