১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলখানায় বন্দী অবস্থায় হত্যা করা হয় জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলীকে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সম্পাদিত এবং প্রথমা প্রকাশন থেকে বের হওয়া পঁচাত্তরের অস্থির সময়: ৩ থেকে ৭ নভেম্বরের অকথিত ইতিহাস বইয়ে সেই ঘটনার কিছু দলিল গ্রন্থিত হয়েছে।
প্রথম আলোর পাঠকদের জন্য সেই দলিল কিছুটা সংক্ষেপিত আকারে প্রকাশ করা হলো।১৯৭৫ সালের নভেম্বরের জেলহত্যা সম্পর্কে তৎকালীন আইজি প্রিজন নুরুজ্জামান ঘটনার এক দিন পর ৫ নভেম্বর তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর নিজের একটি বিবৃতিসহ তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে কর্তব্যরত ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন খন্দকার আবদুল আওয়ালের প্রতিবেদন পাঠান।
আইজি প্রিজন নুরুজ্জামান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে রিপোর্ট পাঠান, তার সঙ্গে নিহত জাতীয় চার নেতার লাশের সুরতহাল প্রতিবেদন ছিল।আইজি প্রিজনের বিবৃতি ও ডিআইজি প্রিজনের রিপোর্ট এবং চার নেতার সুরতহাল প্রতিবেদনের পূর্ণ বিবরণ নিচে দেওয়া হলো:১. আইজি প্রিজন নুরুজ্জামানের প্রতিবেদন১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোর তিনটায় আমি বঙ্গভবন থেকে মেজর রশিদের একটি ফোন পাই।
সূত্র: প্রথম আলো