রান্নাঘরে বাসন ধোয়ার জন্য স্পঞ্জ কিংবা ধাতব মাজুনি ব্যবহার করেন অনেকেই। থালাবাসনের তেল-চর্বি ও জমে থাকা ময়লা পরিষ্কার করতে এসব সরঞ্জাম বেশ কাজে আসে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি উদ্বেগজনক দাবি। বলা হচ্ছে, বাসন ধোয়ার স্পঞ্জ ও ধাতব মাজুনি থেকে নাকি ক্যানসার হতে পারে।
প্রতিদিন যে জিনিস দিয়ে খাবারের থালাবাসন পরিষ্কার করা হয়, সেটিই যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, তাহলে উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। কিন্তু এই দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ কতটা আছে?ব্যবহৃত স্পঞ্জে প্রচুর জীবাণু থাকতে পারেগবেষণা বলছে, ব্যবহৃত স্পঞ্জে প্রচুর জীবাণু থাকতে পারে। কিছু স্পঞ্জ থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণাও বের হয়।
তবে এসব তথ্যের ভিত্তিতে স্পঞ্জ বা ধাতব মাজুনি ব্যবহারে ক্যানসার হয়, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না।স্পঞ্জ থেকে ক্যানসার হওয়ার দাবি কতটা সত্য গত ১৫ এপ্রিল ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’য় প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি নিয়ে কথা বলেছেন ক্যানসার বিশেষজ্ঞ অভিজিৎ কোটাবাগি।
সূত্র: প্রথম আলো