‘পলিটিক্যাল ব্রেকআপ’ শব্দবন্ধটিকে বাংলায় ‘রাজনৈতিক বিচ্ছেদ’ বলা যায়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, আরভাইনের ২০২৬ সালের মে মাসে প্রকাশিত একটি জরিপে যুক্তরাষ্ট্রে পলিটিক্যাল ব্রেকআপের বিস্তৃতি, কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করেছেন বিশ্ববিদ্যালয়টির মনোবিজ্ঞানের অধ্যাপক পিটার ডিট্টো এবং তাঁর এক পিএইচডি গবেষক।
সহজ ভাষায়, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো বন্ধু, পরিবারের সদস্য, রোমান্টিক সঙ্গী বা সহকর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া বোঝাতে তাঁরা এই ‘পলিটিক্যাল ব্রেকআপ’ শব্দবন্ধটি প্রবর্তন করেছেন।
প্রায় ৩ হাজার ৮০০ অংশগ্রহণকারীর তথ্যের ভিত্তিতে তাঁরা দেখেছেন, রাজনৈতিক মতের অমিলের কারণে যুক্তরাষ্ট্রের এক-তৃতীয়াংশের বেশি মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ব্যক্তিগত সম্পর্ক হারিয়েছেন।একইভাবে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ঘটনাবলির প্রভাব ও প্রতিক্রিয়া আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনকে কীভাবে প্রভাবিত ও পরিবর্তিত করছে, তা আলোচনার দাবি রাখে।
সূত্র: প্রথম আলো