কিম কার্দাশিয়ানের সাম্প্রতিক বুলগারি সফর ঘিরে আবারও আলোচনায় এলিজাবেথ টেলরের বিখ্যাত পান্না ও হীরার হার। তবে এই ঐতিহাসিক গয়না কিমের আগেই পরেছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি পুরোনো ছবি শেয়ার করে সেই স্মৃতি সামনে এনেছেন তিনি।গয়না শুধু সাজের অনুষঙ্গ নয়, কখনো কখনো তা হয়ে ওঠে ইতিহাসের অংশ। এলিজাবেথ টেলরের বিখ্যাত বুলগারি পান্না ও হীরার হার তেমনই একটি গয়না।
সম্প্রতি রোমে বুলগারির স্টোরে গিয়ে হারটি পরার সুযোগ পান কিম কার্দাশিয়ান। আর তাঁকে ঘিরে আলোচনা শুরু হতেই নিজের পুরোনো ছবি শেয়ার করেন সোনম কাপুর।৪ নভেম্বর ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে সোনম জানান, ২০২০ সালের মার্চে একটি ফটোশুটের সময় তাঁরও এই হার পরার সুযোগ হয়েছিল। মজার ছলে ক্যাপশনে লেখেন, লাল ও সবুজ যে দারুণ মানায়, সেই ফ্যাশন-উপলব্ধি হয়েছিল তখনই!
তাঁর রসিক মন্তব্য, এই হারটির সামাজিক জীবন বোধ হয় আমাদের অনেকের চেয়েও বেশি জমজমাট।লাল পোশাকে সোনমের রাজকীয় সাজ View this post on Instagram A post shared by Sonam A Kapoor (@sonamkapoor) ছবিতে সোনমকে দেখা যায় উজ্জ্বল লাল রঙের কলাম ড্রেসে।
সূত্র: প্রথম আলো