বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ। এ জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন আজ বৃহস্পতিবার ঢাকার আদালতে এই রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।দীপের রিমান্ড শুনানির সময় সাংবাদিকদের বের হয়ে যেতে বললেন বিচারকরিমান্ড আবেদনে বলা হয়েছে, ঘটনার মূল রহস্য উদঘাটনে ৩ নভেম্বর থেকে তিন দিনের রিমান্ডে পেয়ে দীপকে বিভিন্ন কৌশলে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য আরও রিমান্ড দরকার।গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ।
সূত্র: প্রথম আলো