দেশজুড়ে ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় নিজেদের ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ৪০০টি উপজেলায় নিজেদের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করল প্রতিষ্ঠানটি।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আম্বার আইটি লিমিটেড।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের ৬৪টি জেলায় নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামোর মাধ্যমে ইন্টারনেট সেবা কার্যক্রম পরিচালনা করছে আম্বার আইটি। উপজেলা পর্যায়ে সংযোগ সম্প্রসারণের এই উদ্যোগের মাধ্যমে জেলা শহরের বাইরে আরও বেশি মানুষের কাছে মানসম্মত ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে।
আগামী বছরের জুনের মধ্যে দেশের ৫০০টি উপজেলায় ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে।আম্বার আইটির তথ্যমতে, এ মাসের মধ্যে মিরসরাই, নড়িয়া, মিরপুর, মির্জাপুর ও ভুল্লী উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হবে।
সূত্র: প্রথম আলো