রবি ও বিসিবির কর্মকর্তাদের সঙ্গে ‘রবি বোলার হান্ট’–এর নির্বাচিত ২১ জন প্রতিশ্রুতিশীল বোলারদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যৌথভাবে আয়োজিত ‘রবি বোলার হান্ট’-এর সফল সমাপ্তি হয়েছে।২ নভেম্বর ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হয় এর চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে ইতিমধ্যেই সাতজন সুযোগ পেয়েছেন দেশের প্রথম শ্রেণির টুর্নামেন্ট ‘ন্যাশনাল ক্রিকেট লিগ’ (এনসিএল)-এ এবং একজন চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকা ‘তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ’ (ডি-৩)-এর দলে।দেশজুড়ে ২৫ হাজারের বেশি নিবন্ধন থেকে বিভিন্ন ধাপের বাছাই শেষে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২১ জন প্রতিশ্রুতিশীল বোলার। তাঁদের মধ্যে ১৩ জন পেসার ও ৮ জন স্পিনার। নির্বাচিতদের মধ্যে নারী বোলার রয়েছেন ৪ জন, পুরুষ ১৭ জন।
সঙ্গে অসাধারণ প্রতিভার স্বীকৃতি হিসেবে মাত্র ৯ ও ১২ বছর বয়সী দুই খুদে ক্রিকেটার পেয়েছে বিশেষ সম্মাননা।পুরো আয়োজনে ছিল আবেগ, সাহস আর স্বপ্নপূরণের নানা গল্প।
সূত্র: প্রথম আলো