২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ তালিকা অনুযায়ী আগামী বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন ছুটি থাকবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর এবং ১৭ মে ঈদুল আজহা হতে পারে। অন্যদিকে শারদীয় দুর্গাপূজায় ২ দিন ছুটি থাকবে। মন্ত্রিসভার অনুমোদনের পর আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপনের মাধ্যমে এ ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
এর আগে ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। ছুটির এ তালিকা অনুযায়ী ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অবশ্য ওই ছুটির মধ্যে মোট সাত দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন কার্যত ২২ দিন।সাধারণ ছুটি কবে কবে মোটাদাগে সাধারণ ছুটি হলো সেটি, যেটি মূলত উদ্যাপন বা পালনের জন্য করা হয়।
এটি সর্বজনীন, সবার জন্যই এটি প্রযোজ্য।
সূত্র: প্রথম আলো