শীতের সকালে ঠান্ডা পানিতে গোসল করার কথা শুনলেই অনেকের গা শিউরে ওঠে। অথচ কেউ কেউ নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করেন সুস্থ থাকার আশায়। তাঁদের বিশ্বাস, ঠান্ডা পানি শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, রক্ত চলাচল ভালো রাখে, এমনকি অসুস্থ হওয়ার ঝুঁকিও কমায়। কিন্তু এসব ধারণার পেছনে কি সত্যিই বৈজ্ঞানিক প্রমাণ আছে?
ঠান্ডা পানিতে গোসল করলে কি সত্যিই মানুষ কম অসুস্থ হয়, নাকি এটি নিছক প্রচলিত একটি বিশ্বাস?সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ঠান্ডা পানিতে গোসল করেন, কর্মক্ষেত্রে তাঁদের অনুপস্থিতি অন্যদের চেয়ে কম। শুধু তা-ই নয়, তাঁদের মানসিক সুস্থতারও কিছুটা উন্নতি হয়েছে।সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব বাসেলের মনোবিজ্ঞানী লেনা গ্লেজার এ নিয়ে কয়েকটি পরীক্ষা চালিয়েছেন।
তাঁর গবেষণার মূল প্রশ্ন ছিল, মানুষকে নতুন কোনো অভ্যাস গড়ে তুলতে বললে মনস্তাত্ত্বিকভাবে কী কী বিষয় কাজ করে?
সূত্র: প্রথম আলো