২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পরিবর্তন করা হয়েছে। দলটির নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন। এ সময় ‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ মন্তব্য করে আলোচনায় এসেছিলেন।গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানানো হয়।
আমির পদে এ আর হাফিজ উল্লাহ আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি পদে ছিলেন।চলতি বছর ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছিলেন এ আর হাফিজ উল্লাহ।
তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত।
সূত্র: প্রথম আলো