আগে ঘোষিত সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির কার্যক্রম শুরু হবে। আগের সূচি অনুযায়ীই সব ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় অনলাইনে এই শিক্ষা বর্ষের আবেদন শুরু হবে।
২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে অনলাইনে আবেদন কার্যক্রম। এর আগে গত ২ আগস্ট নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ ও ‘আইবিএ ইউনিট’।আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচিসভায় ২০২৬–২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে—১. কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর ২০২৬, শনিবার।২. বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার।৩. ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর ২০২৬, শনিবার।৪. চারুকলা ইউনি...
সূত্র: প্রথম আলো