রাজনৈতিক বিতর্কের মুখে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তাঁর সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাংক দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় যাওয়ার পর দেশটিতে এ বিতর্কের সূত্রপাত হয়।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বৃহস্পতিবার প্রকাশ করা এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট পেনা বলেন, ‘কোনো সময় যদি আমি ব্যর্থ হয়ে থাকি, তাহলে জনগণের কাছে ক্ষমা চাইছি।
আপনারা আমার ওপর যে আস্থা রেখেছিলেন, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার কোনো ইচ্ছা কখনোই ছিল না।’উয়েনো ব্যাংক দেউলিয়া হওয়ার প্রক্রিয়া শুরুর পর এ সংকট আর বিতর্কের সূত্রপাত। এরইমধ্যে আলোচিক এ ব্যাংকের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।প্যারাগুয়ের আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পেনার বিরুদ্ধে স্বার্থের সংঘাত ও অসদাচরণের অভিযোগ তোলেন।
তিনি গত বছর পর্যন্ত ব্যাংকটির মালিকানাধীন কোম্পানির অংশীদার ছিলেন।প্রেসিডেন্ট পেনা তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
সূত্র: প্রথম আলো