হেমন্তের রোদে সোনালি আভা, বাতাসে শীতের আগমনী বার্তা। প্রকৃতির এই রঙের সঙ্গে যেন নিজের সাজটাও মিলিয়ে নিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান।সময়ের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। মিষ্টি হাসি আর অভিনয়গুণের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সও নজর কাড়ে ভক্তদের। সাধারণত ছিমছাম সাজপোশাকেই দেখা যায় এই অভিনেত্রীকে।
এবারও ব্যতিক্রম নয়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে সরিষা-হলুদ রঙের সালোয়ার-কামিজ, ফুলেল ওড়না আর পরিমিত সাজে ধরা দিয়েছেন তিনি। মিষ্টি হাসি আর স্নিগ্ধ উপস্থিতিতে তাঁর পুরো লুকেই রয়েছে হেমন্তের আবহ। ছবিগুলোর সঙ্গে সাদিয়া লিখেছেন, ‘হেমন্তের শেষ রোদ্দুরে।’সাদিয়ার পোশাকের মূল আকর্ষণ সরিষা-হলুদ ও মাটির রঙের মিশেলে তৈরি সালোয়ার-কামিজ। কামিজের নেকলাইনে আছে ফুলেল নকশার সূক্ষ্ম কারুকাজ।
বাকি অংশে ছড়িয়ে আছে ছোট ছোট ফুলেল টোন অন টোন কাজ ।
সূত্র: প্রথম আলো