‘বিষপাখি, ‘পেট্রোল ও ‘আহা একি মায়া’—সম্প্রতি এই তিন নাটকে অভিনয় করে আলোচিত মাফতুহা জান্নাত। শিশুশিল্পী হিসেবে শুরুর পর মাঝখানে বিরতি। পড়াশোনা শেষে আবার নতুন করে শুরু করেছেন দর্শকের কাছে জীম নামে পরিচিতি পাওয়া এই তরুণ অভিনেত্রী।শাবানা ও শাবনূরের ভক্ত ছিলেন। ছোটবেলায় তাঁদের সিনেমা দেখে অভিনয়ের স্বপ্ন দেখতেন। যদিও শুরুটা হয়েছিল নাচ দিয়ে। এরপর শিশুশিল্পী হিসেবে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন।
সপ্তম শ্রেণিতে পড়ার সময় অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমায় অভিনয়ের সুযোগ পান। সিনেমাটিতে রানুর (জয়া আহসান) ছোটবেলার স্মৃতিচারণার অংশে তাঁকে দেখা গিয়েছিল। তবে শৈশবের সেই অভিনয়যাত্রা নিয়মিত হয়নি। পড়াশোনার জন্য দীর্ঘ বিরতি। ২০২৩ সালে আবার ফেরেন। বাবু সিদ্দিকীর পরিচালনায় ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ ছিল তাঁর প্রথম নাটক। কীভাবে সুযোগ মিলল? জীম বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বাবু সিদ্দিকী ভাইয়ের সঙ্গে পরিচয়।
আমার অভিনয়ের আগ্রহের কথা জেনে তিনি সুযোগ দিয়েছিলেন।
সূত্র: প্রথম আলো