ফটোকপি মেশিন সাধারণ একটি যন্ত্রের মতো মনে হলেও এটি মানবসভ্যতাকে বদলে দিয়েছে। আর তাই এখন হরহামেশাই নানান প্রতিষ্ঠান বা গলির মুখের স্টেশনারির দোকানে এই ফটোকপি মেশিনের দেখা মেলে। এই ফটোকপি মেশিনে ফটোকপি করে দিন চালান অনেক ক্ষুদ্র ব্যবসায়ী।
শুনতে অবাক লাগলেও ২০১২ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস ও টেলর অ্যান্ড ফ্রান্সিস নামের তিনটি প্রকাশনা সংস্থা ভারতের একটি ছোট ফটোকপি দোকানদারের বিরুদ্ধে মামলা করেছিল।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইকোনমিকসের ভেতরে অবস্থিত রামেশ্বরী ফটোকপি সার্ভিস নামের সেই ছোট ফটোকপি দোকানের মালিকের বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ করেছিল সংস্থাগুলো।শিক্ষার্থীদের পক্ষে দামি পাঠ্যবই কেনা সব সময় সম্ভব হয় না।
সূত্র: প্রথম আলো