ঐতিহাসিক সোনারগাঁয়ের বড় সর্দারবাড়ির সামনে নির্মিত মঞ্চ, চারপাশে কয়েক হাজার দর্শক। সেই আয়োজনে এক মঞ্চে গান গেয়েছিলেন দুই ভিন্ন ধারার শিল্পী কুমার বিশ্বজিৎ ও চিশতী বাউল। ছিল সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য, মানুষের জীবনসংগ্রাম এবং সমাজের নানা অসংগতি নিয়ে বিশেষ আয়োজন। ২০২১ সালের অক্টোবরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ধারণ করা জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সেই পর্বের নির্বাচিত অংশ আবার দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।
আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ সংকলিত পর্বটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।‘ইত্যাদি’র এই সংকলনে সোনারগাঁয়ের পর্বের পাশাপাশি বিভিন্ন সময়ে প্রচারিত আরও কয়েকটি পর্বের নির্বাচিত অংশ রাখা হয়েছে। গান, নাচ, মানবিক প্রতিবেদন, সামাজিক সচেতনতামূলক আয়োজন ও ব্যঙ্গাত্মক নাট্যাংশ মিলিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।
‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।সোনারগাঁয়ের ঐতিহাসিক পরিবেশে আয়োজন একসময় বাংলার রাজধানী হিসেবে পরিচিত সোনারগাঁ ইতিহাস, স্থাপত্য ও লোক–ঐতিহ্যের জন্য বিখ্যাত।
সূত্র: প্রথম আলো