বরিশালে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের আধুনিকায়নে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা। পাঁচ বছর ধরে চলা সংস্কারকাজে স্টেডিয়ামটি নতুন রূপ পেয়েছে। এবার সেখানে বড় পরিসরে ক্রিকেট আয়োজনের প্রস্তুতি চলছে।
এর মাধ্যমে এ অঞ্চলের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন দেখার অপেক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিরা।আগামী ১৫ ডিসেম্বর নগরের বান্দরোডের কীর্তনখোলা নদীর তীরে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রতিযোগিতা ‘ডোমেস্টিক থ্রি বা ডি-থ্রি’র টি–টুয়েন্টি টুর্নামেন্ট।ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকদের ভাষ্য, শুধু বড় ম্যাচ আয়োজন কিংবা আধুনিক অবকাঠামো দিয়ে বরিশালের ক্রিকেটের সংকট কাটবে না।
এ জন্য প্রয়োজন নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ, মাঠে অনুশীলন, স্বচ্ছ প্রক্রিয়ায় খেলোয়াড় নির্বাচন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।নতুন চেয়ার, সংস্কার করা প্যাভিলিয়ন, মিডিয়া ভবন স্থাপন, হোস্টেল ও ফ্লাডলাইটে বদলে গেছে স্টেডিয়ামের চেহারা।
সূত্র: প্রথম আলো