তিন বছর পর সিলেট নগরে ফিরল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে গ্রেটার শাহি ঈদগাহ মিনি স্টেডিয়ামের মাঠজুড়ে আয়োজিত এই মেলায় ঠাঁই পেয়েছে ১৫টি প্যাভিলিয়ন ও শতাধিক স্টল। স্রেফ কেনাকাটার বাজারই নয়, সিলেটবাসীর জন্য এটি যেন সময় কাটানোর এক আনন্দময় আড্ডাস্থল।মূল তোরণ পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বাতাসে দোল খাওয়া সাদা কাপড়ের ঢেউ আর লতানো ফুলের সাজ।
সামনেই ফোয়ারা; আর তার পরেই আন্তর্জাতিক প্যাভিলিয়ন। শুরুতেই নজর কাড়বে ভারতীয় ও পাকিস্তানি জুতার দোকান। নাগরা, কোলাপুরিসহ নানা নকশার জুতা মিলছে ৮০০ থেকে ২ হাজার টাকায়। আর দেশি ব্র্যান্ডের ছোট-বড় সবার জুতা পাওয়া যাচ্ছে ২৫০ থেকে ৮৫০ টাকার মধ্যে।নানা রকম রাইডে চড়ার সুযোগ আছে সিলেটের মেলায়উল্টো পাশেই মিলবে কাশ্মীরি শাল, ব্যাগ, কুশন কভার ও টেবিল রানার। ১ হাজার ৫০০ থেকে ৩০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে কাশ্মীরি শাল।
শাড়ি ও পোশাকের পসরা সাজিয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে আসা ঢাকাই জামদানি হাউস।বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন?
সূত্র: প্রথম আলো