শাহাদাত হোসেন প্রধান‘হাসিমুখে ছেলেটা বের হলো, ফিরল লাশ হয়ে। বিদেশে থাকায় ছেলের মুখটাও দেখতে পারল না বাপে।’ বিলাপ করতে করতে আজ শুক্রবার দুপুরের কথাগুলো বলছিলেন মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত শাহাদাত হোসেন প্রধানের (২৩) মা শাহানা বেগম।শাহাদাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবা ইব্রাহিম খলিল প্রধান লিবিয়াপ্রবাসী। দুই ভাই ও এক বোনের মধ্যে শাহাদাত ছিলেন দ্বিতীয়।
বড় ভাই আহাদ হোসেন প্রধান সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী। সবার ছোট বোন ইভা আক্তারের বিয়ে হয়ে গেছে।শাহাদাতের মা শাহানা বেগম বলেন, বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল নিয়ে হাসিমুখে শাহাদাত ছোট খালা হেলেনা আক্তারের স্বামীর বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট সদরের উদ্দেশে রওনা দেয়।
যাওয়ার সময় তিনি ছেলেকে এগিয়েও দেন।পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে বাড়ির কিছুটা দূরে ঢাকা-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার মাদলা গ্রামের কাছে পৌঁছালে মতলবগামী দ্রুতগতির একটি প্রাইভেট কারের সঙ্গে শাহাদাতের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
সূত্র: প্রথম আলো