নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে চালু হওয়া ‘বাংলা কিউআর’ উদ্যোগ অনেকটা থমকে গেছে। প্রথম দিকে লেনদেনের গতি আশাব্যঞ্জক হলেও সাম্প্রতিক সময়ে এতে ভাটা পড়েছে।
যদিও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লেনদেন বাড়ানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এদিকে চলতি মাস থেকে ব্যক্তি থেকে ব্যক্তিপর্যায়ের লেনদেনে বাংলা কিউআর কোড সেবা চালু হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গত মে থেকে অক্টোবর পর্যন্ত ছয় মাসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত মে মাসের শেষ দুই সপ্তাহে বাংলা কিউআরে দৈনিক ২০–৩০ কোটি টাকার মতো লেনদেন হতো। অক্টোবরের প্রথম সপ্তাহে দৈনিক লেনদেন বেড়ে ১৩৫ কোটি টাকায় ওঠে।
এরপর লেনদেন কমতে শুরু করে।
সূত্র: প্রথম আলো