শুভ সকাল। আজ ৭ নভেম্বর, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।সকাল থেকে রাত পর্যন্ত করছেন লাইভ ভিডিও, মানুষের বাড়িঘরেও ঢুকে যাচ্ছেনরাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে লাইভ ভিডিও করছেন চীনা নারী।
৩ নভেম্বর ২০২৬উত্তরার টেকপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা আকরাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘দু-এক দিনের ব্যাপার হলে হয়, কিন্তু এরা (চীনা নাগরিক) মাসের পর মাস এমন ভিডিও করে। আমরা ঘুম থেকে ওঠার আগে তারা ভিডিও করা শুরু করে। ঘুমাতে যাওয়ার সময়ও দেখি তারা ভিডিও করে। কিন্তু ভিডিওগুলো কী করে, আমরা জানি না।’ বিস্তারিত পড়ুন...ট্রাম্পের পরাজয় কেন চীনের জন্য খারাপ খবরচীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র, ২৪ সেপ্টেম্বর ২০২৬যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়কে বেইজিংয়ের জন্য সুখবর মনে হতে পারে।
সূত্র: প্রথম আলো