মোশাররফ করিমের বিপরীতে পরপর তিনটি নাটকে অভিনয় করে আলোচনায় রয়েছেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। গতকাল তাঁর সঙ্গে কথা বলেছে মকফুল হোসেন।এখন কী নিয়ে ব্যস্ত?এখন তো নাটক নিয়েই বেশি ব্যস্ত।
মোশাররফ ভাইয়ের সঙ্গে যেহেতু আমাদের জুটিটা দর্শকেরা অনেক বেশি পছন্দ করছেন, তাই তাঁর সঙ্গেই কাজ একটু বেশি হচ্ছে।নীলাঞ্জনা নীলামোশাররফ করিমের সঙ্গে আপনার জুটি দর্শকেরা কেন পছন্দ করছেন?আমার মনে হয়, একজন অভিনেত্রী হিসেবে আমার চেনা চরিত্রের বাইরে গিয়ে তাঁর সঙ্গে কিছু নাটক করেছি। যেমন তাঁর সঙ্গে আমার প্রথম যে নাটকটি আমাকে অনেক বেশি পরিচিতি দিয়েছে, সেটি হলো জামাই বউ অতি চালাক।
সেখানে আমার চেনা চরিত্রের বাইরে গিয়ে একেবারে অন্য রকম একটি চরিত্র করেছি।
সূত্র: প্রথম আলো