পৃথিবীর অনেক মানুষের কাছেই আমেরিকা একটি স্বপ্নের নাম। ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা কিংবা ইংল্যান্ডের মতো উন্নত দেশগুলোর কথা বাদ দিলেও আমেরিকার প্রতি মানুষের আকর্ষণ যেন একটু অন্য রকম। এমন অনেক মানুষ আছেন, যাঁরা জীবনের সর্বস্ব ব্যয় করেও একবার আমেরিকায় যেতে চান।
তাঁদের কাছে আমেরিকা মানেই উন্নত জীবন, অর্থনৈতিক সচ্ছলতা, নিরাপত্তা এবং নিশ্চিত ভবিষ্যতের হাতছানি।বিশেষ করে তুলনামূলক দরিদ্র ও অনুন্নত দেশগুলোর মানুষ উন্নত জীবনযাপনের আশায় নিজের দেশ, পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও চেনা পরিবেশ ছেড়ে বিদেশে পাড়ি জমান। তাঁদের পছন্দের তালিকায় আমেরিকার অবস্থান থাকে অনেক ক্ষেত্রেই সবার ওপরে।
কিন্তু প্রশ্ন হলো, যে আমেরিকাকে ঘিরে এত স্বপ্ন, সেই আমেরিকায় পৌঁছাতে পারলেই কি সত্যিই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়?বাস্তবতা কিন্তু সব সময় স্বপ্নের মতো সুন্দর নয়।অন্য যেকোনো সময়ের তুলনায় বর্তমানে আমেরিকায় যাওয়া এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের পথ অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো