মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন চালক মো. ইব্রাহিম (৩৬)। ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাঁকে উদ্ধার করে।আজ শনিবার ভোর চারটার দিকে শ্রীনগরের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালকসহ নয়জন আহত হয়েছেন।আহত অন্য আটজন হলেন রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালিপ্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫) ও আল-আমিন (৩০)। তাঁদের মধ্যে প্রথম সাতজন মাদারীপুর সদর উপজেলার বলসা এলাকার বাসিন্দা। আল-আমিনের বাড়ি ময়মনসিংহে।
চালক ইব্রাহিমের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের গোড়ান এলাকায়।মুহাম্মদ সফিকুল ইসলাম, মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালকচালক গাড়ির দুমড়েমুচড়ে যাওয়া অংশে এমনভাবে আটকা পড়েছিলেন যে তাঁকে উদ্ধার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সূত্র: প্রথম আলো