অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর ২০২৬ রাজধানীর বিএএফ শাহীন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাটের স্থায়ী ক্যাম্পাসে স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগের দিন ৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বিশ্ববিদ্যালয়ের স্নাতকে ভর্তিতে দ্বিতীয়বার আবেদনের সুযোগ, অর্থাৎ ২০২৫ সালে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ প্রার্থীরা যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।স্নাতকে ভর্তি ৪ বিষয়েচার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তি হবে পারবেন অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে।
বিষয়গুলো হলো: বিএসসি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং; বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস); বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)।ভর্তিতে যোগ্যতা*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নসহ) ২০২৩ বা ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫০ পেয়েছেন এবং ২০২৫ বা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায়...
সূত্র: প্রথম আলো