যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে জয়ের খবর নিশ্চিত হওয়ার পর চোখের পানি ধরে রাখতে পারছিলেন না নিত্যা রামন।
নগরের মেয়র নির্বাচিত হওয়ার পর ভারতীয় বংশোদ্ভূত এই নগর পরিকল্পনাবিদ গত বৃহস্পতিবার রাতে লস অ্যাঞ্জেলেসে সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই শহর আমাকে ও আমার পরিবারকে অনেক কিছু দিয়েছে।’ ৪৫ বছর বয়সী নিত্যা রামন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই বিশেষ মুহূর্তে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা একজন অভিবাসীকে তাঁদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন।
এই বিষয়টি আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।’ নিত্যা রামনের এই বিজয়ের মাধ্যমে এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিনটি শহর-নিউইর্য়ক, লস অ্যাঞ্জেলেস ও লন্ডন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের নেতৃত্বে পরিচালিত হতে যাচ্ছে।গণতান্ত্রিক সমাজতন্ত্রী হিসেবে পরিচিত নিত্যা রামনের এই জয় নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসির পর যুক্তরাষ্ট্রের আরেকটি বড় শহরে প্রগতিশীল আন্দোলনকে একজন নতুন নেতা এনে দিল।এমন এক সময় নিত্যা রামন লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচিত হলেন, যখন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ছিনিয়ে এনেছে ডেমোক্র্যাটরা।
সূত্র: প্রথম আলো