পড়ার খরচ জোগাতে পড়াশোনার পাশাপাশি কাজ করত কিশোর তমাল আলী। জমানো টাকা আর বেসরকারি সংস্থা (এনজিও) থেকে নেওয়া ঋণে কিনেছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান। সেই অটোভ্যান চালিয়েই সে নিজের পড়ার খরচ মেটাত, পরিবারকেও সহায়তা করত। কিন্তু গতকাল শুক্রবার দুপুরে নাটোর শহরের নিচাবাজার এলাকা থেকে অটোভ্যানটি চুরি হয়ে গেছে। চুরির অভিযোগ ভ্যানে থাকা অপরিচিত দুই যাত্রীর বিরুদ্ধে।
ভ্যান হারিয়ে এখন ঋণ ও পড়ার খরচ কীভাবে চালাবে, সেই দুশ্চিন্তায় দিশাহারা তমাল। ঘটনার পর শুক্রবার রাতে তমাল (১৬) নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে। সে নাটোরের লালপুর উপজেলার সালামপুর গ্রামের ভ্যানচালক হারুন মণ্ডলের ছেলে।
বাগাতিপাড়ার তকিনগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার এসএসসি পরীক্ষার্থী।তমাল জানায়, শুক্রবার সকালে লালপুরের সালামপুর থেকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির এক শিক্ষার্থীকে নিয়ে বাগাতিপাড়ার দয়ারামপুর বাজারে যায় সে।
সূত্র: প্রথম আলো