রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত বিএসএসপি বিশ্ব শান্তি কুটিরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দানোত্তম কঠিন চীবর দান। গতকাল শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ দানানুষ্ঠানের আয়োজন করা হয়।নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা।
ই-মেইল: ns@prothomalo.comদিনব্যাপী অনুষ্ঠানে ভিক্ষু সংঘের প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত শাসনরক্ষিত মহাথেরসহ বৌদ্ধ ভিক্ষু সংঘ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, অন্তর্বতী সরকারে সাবেক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ ঢাকা মহানগরে বসবাসরত বৌদ্ধ উপাসক-উপাসিকারা অংশগ্রহণ করেন।পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে রাজধানী ঢাকায় আসা ও বসবাসরত বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে উত্তরার ১৭ নম্বর সেক্টরের নিরিবিলি ও মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছে বিএসএসপি বিশ্ব শান্তি কুটির।
সূত্র: প্রথম আলো