ইদানীং সন্ধ্যায় আলো জ্বেলে কাজ করতে গেলে ছোট কিছু পোকার দেখা মিলছে। আলোর আশপাশে উড়ছে ছোট ছোট সবুজ পোকা। সন্ধ্যা হলেই জানালার কাচ, দেয়াল কিংবা বাতির চারপাশে জড়ো হচ্ছে এমন অনেক পোকা। উড়ে এসে গায়ে বসছে। কখনো আবার কামড়েও দিচ্ছে।কার্তিক মাসের দিকে গ্রিন লিফহপারের আনাগোনা বেড়ে যায়কার্তিক মাসের দিকে গ্রিন লিফহপারের আনাগোনা বেড়ে যায়। স্থানীয়ভাবে অনেকে এদের শ্যামা পোকা বলেন।
তবে পোকাটির ইংরেজি নাম গ্রিন লিফহপার বা সবুজ পাতা ফড়িং। গ্রিন লিফহপার আসলে কী?গ্রিন লিফহপার ছোট, সবুজ রঙের একধরনের পোকা। এদের শরীর সাধারণত সরু ও কিছুটা ত্রিকোণাকৃতি। গাছের পাতা ও কাণ্ডে বসে এরা খাবার খায়। মুখের অংশ অনেকটা সরু সুচের মতো। এই অংশ দিয়ে গাছের কোষ ফুটা করে ভেতর থেকে রস শুষে খায়। তবে গ্রিন লিফহপার বলতে একটিমাত্র প্রজাতিকে বোঝায় না। এই নামে কাছাকাছি বৈশিষ্ট্যের একাধিক প্রজাতির পোকা আছে।
স্থানীয়ভাবে অনেকে এদের শ্যামা পোকা বলেনবাংলাদেশেও ধানখেতের পোকা নিয়ে ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত চালানো একটি গবেষণায় ১০ প্রজাতির লিফহপার ও ৫ প্রজাতির প্ল্যান্টহপারের সন্ধান পাওয়া গেছে।
সূত্র: প্রথম আলো