খুলনা নগরের নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ঢুকে চায়নিজ কুড়াল দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন পাঁচ যুবক। হামলাকারী যুবকেরা ওই প্রতিষ্ঠানের কাচের দরজা-জানালা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), টেলিভিশন, অভ্যর্থনাকক্ষের কাউন্টারসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। আজ শনিবার বেলা একটার দিকে শহরের খানজাহান আলী সড়কের পিটিআই মোড় এলাকার প্রতিষ্ঠানটিতে এ হামলা চালানো হয়।
এ সময় প্রতিষ্ঠানের এক কর্মীর মুঠোফোনও নিয়ে যান হামলাকারী যুবকেরা। হামলার সময় ভেতরে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ নিয়ে এক মাসের ব্যবধানে খুলনা শহরের চতুর্থ চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা হলো।শফিকুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, খুলনা মহানগর পুলিশহামলায় অংশ নেওয়া পাঁচজনের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। ওই দুইজনকে আগেও দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন।খুলনায় এক দিনে তিন ঘটনা: যুবদল নেতা ও মুদিদোকানিকে গুলি, ক্লিনিকে ভাঙচুরপুলিশ, প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ যুবক চায়নিজ কুড়াল নিয়ে ডায়াগনস্টিক সেন্টারটিতে প্রবেশ করেন।
সূত্র: প্রথম আলো