বরিশালে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে কামরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে বরিশাল শহরের পূর্ব পুরানপাড়ার বটতলা এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।নিহত কামরুল ইসলামের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কামরুল ইসলামের সঙ্গে তাঁর মামাতো ভাই সুরুজ মিয়ার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
আজ সকাল ১০টার দিকে কামরুল নিজের জায়গার সীমানাপ্রাচীর নির্মাণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুরুজ মিয়া, তাঁর বাবা আনোয়ার হোসেন ও ভাই মিরাজ মিলে কামরুলের ওপর চড়াও হন।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কথা-কাটাকাটির এক পর্যায়ে দেশীয় ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে কামরুলের পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে কামরুলকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।
সূত্র: প্রথম আলো