চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এ দুর্ঘটনায় ট্রাকটির চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. ছালেহ আহম্মেদ সেলিম (৪৬) ও তাঁর সহকারী মো. সোহরাব (৩৫)। ছালেহ আহম্মেদ রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার বাসিন্দা।
সোহরাবের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, রংপুর থেকে সুতা বোঝাই করে ট্রাকটি চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ছয়টার দিকে ট্রাকটি পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ট্রাকটিকে ওভারটেক করে সামনে চলে যায়। সামনে গিয়ে এটি আবার হঠাৎ ব্রেক করে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।দুর্ঘটনার পর ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
চালক ও সহকারী ট্রাকের কেবিনের ভেতরে আটকা পড়েন।
সূত্র: প্রথম আলো