২০২৭ সালে বেড়ানোর জন্য বিশ্বের সেরা ২৫টি গন্তব্যের তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত ওয়েবসাইট ‘ন্যাশনাল জিওগ্রাফিক’। ইতিহাস-ঐতিহ্য, প্রকৃতি, সংস্কৃতি কিংবা রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা, বিভিন্ন কারণে এসব গন্তব্য ভ্রমণপিপাসুদের আকৃষ্ট করবে। চলুন, জেনে নেওয়া যাক গন্তব্যগুলো সম্পর্কে।
১. ভেস্টল্যান্ড, নরওয়েকেন যাবেন: ইউরোপের অন্যতম মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ফিয়র্ড (শীতপ্রধান অঞ্চলের উপকূলভাগে হিমবাহসৃষ্ট সুগভীর উপত্যকা সমুদ্রজলে ডুবে থাকলে তাকে বলে ফিয়র্ড) অভিযান ও সুস্থতাকেন্দ্রিক ভ্রমণের অভিজ্ঞতা নিতে।
ভেস্টল্যান্ড, নরওয়ে২. পেনাং, মালয়েশিয়াকেন যাবেন: গ্রীষ্মমণ্ডলীয় এই গন্তব্যে আছে রেইনফরেস্টের পথ ধরে হাঁটার সুযোগ এবং প্রাচীন ও প্রাণবন্ত ঐতিহ্য।পেনাং, মালয়েশিয়া৩. লুক্সর, মিসরকেন যাবেন: শহরটির ওপর দিয়ে সূর্যগ্রহণের দৃশ্য দেখার পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ উন্মুক্ত জাদুঘর ঘুরে দেখতে।লুক্সর, মিসর৪. ম্যাডিসন, উইসকনসিন, যুক্তরাষ্ট্রকেন যাবেন: হ্রদকেন্দ্রিক অ্যাডভেঞ্চার, স্থানীয় খাবার এবং সৃজনশীল সাংস্কৃতিক পরিসর মিলিয়ে আনন্দময় ছুটি কাটাতে।ম্যাডিসন, উইসকনসিন৫. পুয়ের্তো রিকোকেন যাবেন: বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন ও স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যভিত্তিক আয়োজন নতুন করে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করছে।পুয়ের্তো রিকো৬. ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে, স্কটল্যান্ডকেন যাবেন: তুলনামূলক কম ভ্রমণকারীর এই অঞ্চলে আছে...
সূত্র: প্রথম আলো