চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠানস্থলে হাজির হয়ে তাঁরা এর প্রতিবাদ জানান।
পরে অনুষ্ঠানস্থলের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা প্রশাসনের আজকের আয়োজন বর্জনের ঘোষণা দেওয়া হয়।এ সময় বিক্ষোভকারীদের উদ্দেশে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘যেহেতু প্রধানমন্ত্রী ব্যানারে ছবি দেওয়া থেকে বিরত থাকার জন্য আমাদের সব সময় নির্দেশনা দেন, এ জন্য আমরা ছবির বিষয়টি এড়িয়ে গেছি। তবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকলে ভালো হতো।
বিষয়টি আরও ভালো করে লক্ষ করা দরকার ছিল।’ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোলজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি পালন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
সূত্র: প্রথম আলো