সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায়ের জীবন, সংস্কৃতি, সম্পর্ক ও স্মৃতি নিয়ে প্রথম ছোটগল্পের বই প্রকাশ করেছেন লেখক আনিথা দেবী পিল্লাই। ‘হোয়াট দ্য টাং রিমেম্বার্স’ নামের বইটিতে ১১টি গল্পের পাশাপাশি রয়েছে মালয়ালি খাবারের নানা রেসিপি। খাবার কীভাবে মানুষের সম্পর্ক ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকে, তা-ই উঠে এসেছে গল্পগুলোতে।ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মালয়ালিদের শিকড়।
সিঙ্গাপুরের ভারতীয় জনগোষ্ঠীর মধ্যে তারা দ্বিতীয় বৃহত্তম উপগোষ্ঠী। সিঙ্গাপুরের চতুর্থ প্রজন্মের মালয়ালি পিল্লাই মনে করেন, এই সম্প্রদায়কে নিয়ে ইংরেজিতে কথাসাহিত্যের বইয়ের অভাব আছে।বইয়ের গল্পগুলোতে ইতিহাসনির্ভর কাহিনি থেকে শুরু করে কল্পনাশ্রয়ী রচনাসহ বিভিন্ন ধরনের গল্প স্থান পেয়েছে। কোথাও দূরে থাকা স্বামীর জন্য স্ত্রীর রান্না, কোথাও শিক্ষককে কলার পিঠা উপহার দেওয়ার ঘটনা।
আবার কেরালার প্রকৃত খাবার কেমন হওয়া উচিত, তা নিয়ে স্বামী-স্ত্রীর মতবিরোধও আছে।প্রায় দুই দশক ধরে সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে গবেষণা করেছেন পিল্লাই।
সূত্র: প্রথম আলো