ঘরের ভেতরের গাছের জন্য চারা উৎপাদন করে সফল হয়েছেন যশোরের উদ্যোক্তা শাহানা কলি। নিজের বাগানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তিনি। যশোর, ১৪ অক্টোবর ২০২৬রোদঝলমলে সকাল। শরতের আকাশে তুলার মতো মেঘের ভেলা। রোদের তেজ তখনো বাড়েনি, তেঁতুলগাছের ডালে একঝাঁক শালিকের কিচিরমিচির। সেই ছায়াবেষ্টিত আঙিনায় মন উজাড় করে টবের গাছের যত্ন নিচ্ছেন এক নারী।
কর্মীদের বুঝিয়ে দিচ্ছেন, কোন গাছে কতটুকু পানি লাগবে, কোন পাতাটি ছেঁটে দিতে হবে।বৃক্ষপ্রেমী নূর শাহানা কলি। গাছেদের পরম মমতায় আগলে রাখা এই নারীর জীবনের গল্পটা কেবল এক সফল উদ্যোক্তার নয়, অপমান, বঞ্চনা আর প্রতিকূলতার বিরুদ্ধে নিজের লড়াই থামাননি। যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা নূর শাহানা কলি স্নাতক ডিগ্রি অর্জনের পর কাজ শুরু করেছিলেন একটি বেসরকারি সংস্থায়। দীর্ঘ ২৫ বছরের চেনা ক্যারিয়ারে হঠাৎ ছেদ পড়ে কোভিড মহামারির সময়।
চাকরি হারিয়ে যখন চার দেয়ালের বন্দিদশায় তাঁর অলস সময় কাটছিল, তখন ছোটবেলার সুপ্ত ভালোবাসা ইনডোর প্ল্যান্ট বা ঘরের ভেতরের গাছের দিকে হাত বাড়ান তিনি।
সূত্র: প্রথম আলো