আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও ভ্রূণবিদ্যা মাইক্রোস্কোপ ও আলট্রাসাউন্ড প্রযুক্তির সাহায্যে মায়ের গর্ভে মানবভ্রূণের বিকাশের স্তরগুলো আবিষ্কার করেছে খুব বেশি দিন হয়নি।
পবিত্র কোরআনে মাতৃগর্ভে মানবশিশু সৃষ্টির প্রতিটি সূক্ষ্ম ধাপ নিখুঁত বৈজ্ঞানিক পরিভাষায় বর্ণনা করা হয়েছে।মিশ্রিত বিন্দু মানব সৃষ্টির প্রথম ধাপ সম্পর্কে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত বীর্য (নুতফাতুন আমশাজ) থেকে...।’ (সুরা দাহর, আয়াত: ২)আরবি ‘আমশাজ’ শব্দের অর্থ হলো মিশ্রিত।
আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে, শুধু পুরুষের শুক্রাণু বা শুধু নারীর ডিম্বাণু থেকে মানবভ্রূণ তৈরি হয় না; বরং এই দুইয়ের সংমিশ্রণেই ভ্রূণের প্রথম ধাপ শুরু হয়।
সূত্র: প্রথম আলো